Cooltext764879529 46

রূপালীর ৩ কর্মকর্তার
বিরুদ্ধে দুদকের মামলা

Sun, Sep 16th, 2012 3:58
pm BdST

2012-09-16-15-58-11-rupali bank-tm 1
(bdnews25.wapamp.com/Dhaka)
-
সোনালী ব্যাংকের
একটি শাখা থেকে অর্থ
আত্মসাতের ঘটনায় ব্যাপক তোলপাড়ের
মধ্যেই এবার
রূপালী ব্যাংকের তিন
কর্মকর্তাসহ পাঁচজনের
বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন
কমিশন (দুদক)। কমিশনের উপ পরিচালক
জাহাঙ্গীর আলম
রোবাবার মতিঝিল
থানায় মুদ্রা পাচার
আইনে এ মামলা দায়ের
করেন। এতে মিথ্যা তথ্য ও ভুয়া কাগজ
দেখিয়ে ১৫
কোটি টাকা আত্মসাতের
অভিযোগ
আনা হয়েছে আসামিদের
বিরুদ্ধে। মামলার
আসামিরা হলেন-
রূপালী ব্যাংকের
দিলকুশা শাখার
মহা ব্যবস্থাপক আতিকুর
রহমান, একই শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল
অফিসার আব্দুস সামাদ
সরকার, ব্যাংকের
গুলশান শাখার উপ
মহাব্যবস্থাপক
(দিলকুশার সাবেক সহকারী মহা ব্যবস্থাপক)
মোহাম্মদ
আলী এবং এভারেস্ট
হোল্ডিংস অ্যান্ড
টেকনোলজি লিমিটেডের
চেয়ারম্যান আবু বোরহান সিদ্দিক চৌধুরী ও
ব্যবস্থাপনা পরিচালক এ
এইচ এম বাহাউদ্দিন। মামলার
অভিযোগে বলা হয়, ২০১০
সালের ১৬ অগাস্ট
থেকে গত বছরের ৩০
জানুয়ারি সময়ের
মধ্যে এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড
টেকনোলজি লিমিটেড
রূপালী ব্যাংকের
দিলকুশা শাখায় ২৫
কোটি টাকা ঋণ
চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো পরিদর্শন
ছাড়াই মিথ্যা তথ্যের
ভিত্তিতে ১৫
কোটি টাকা ঋণ দেয়। সম্প্রতি সোনালী ব্যাংকের
একটি শাখা থেকে প্রায়
চার হাজার
কোটি টাকা আত্মসাতের
ঘটনায় ব্যাপক তোলপাড়
সৃষ্টি হয়। এর মধ্যে হলমার্ক গ্রুপ
একাই নিয়েছে আড়াই
হাজার কোটি টাকার
বেশি। দুদক কর্মকর্তারা ওই
ঘটনারও তদন্ত করছেন।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com

Old school Easter eggs.